সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে নিহত নুর মোহাম্মদ ও মহিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২জুন) সকাল ১০টায় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা নিহতদের বাড়িতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে ওই দুই পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ।

বৃহস্পতিবার (১জুন) বিকেলে উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে বজ্রপাতে নুর মোহাম্মদ (৪০) ও মহিন উদ্দিন (২২) নামে ২ জনের মৃত্যু হয়। নিহত নুর মোহাম্মদ চরজাঙ্গালিয়া গ্রামের আমিন উল্যাহর ছেলে, মহিন পার্শ্ববর্তী চরফলকন ইউনিয়নের আবদুর রবের ছেলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930