বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

দুই কিলোমিটারের মধ্যে স্কুল না থাকলে নির্মাণের সুপারিশ

আকাশবার্তা ডেস্ক :

কোনো এলাকায় দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকলে সেখানে তা নির্মাণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (৬ জানুয়ারি) কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সদস্য প্রাথমিক ও গণশিক্ষা  প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, আলী আজম মো. নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম বৈঠকে অংশ নেন।

গত ডিসেম্বরে কমিটির বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাড়ে ছয় কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছিল।

বৈঠকে মন্ত্রণালয় জানায়, নাচোলের বাসুগ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। এর সবচেয়ে কাছের স্কুল আছে সাড়ে ছয় কিলোমিটার দূরে। বাকি তিনটি স্কুলই সাত কিলোমিটার দূরে।

বৈঠকে বাসুগ্রামকে অগ্রাধিকার ভিত্তিতে ‘এক হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের’ আওতায় অন্তরর্ভুক্ত করতে বলা হয়। একইসঙ্গে যেখানে সর্বনিম্ন দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নেই সেখানেও অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যালয় নির্মাণের সুপারিশ করা হয়।

বৈঠকে পূর্ববর্তী বদলী নীতিমালা বাতিল/সংস্কার কেন প্রয়োজন সে বিষয়ে মন্ত্রণালয়কে কমিটির কাছে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এছাড়া ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন করণ’ প্রকল্পের আওতায় মোট ৩৫৬টি স্কুলের মধ্যে প্রাথমিকভাবে ১৬০টি দৃষ্টিনন্দনকরণের নকশা উপস্থাপন করা হয়।

বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অফিস দৃষ্টিনন্দন করার সুপারিশ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১