সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ডিআইজি পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে রদবদল

আকাশবার্তা ডেস্ক :

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন সদ্য পদোন্নতি পেয়ে এই দায়িত্বে এসেছেন।

বুধবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার পুলিশ টেলিকমে কর্মরত ডিআইজি মোর্শেদুল আনোয়ার খানকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদরদপ্তরে ডিআইজির দায়িত্ব পালন করে আসা বশির আহমেদকে।

সিআইডির ডিআইজি মো. শাহ আলমকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে। আর ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামানকে ঢাকার এসবির ডিআইজি দায়িত্ব দেওয়া হয়েছে।

পদোন্নতি পেয়ে ডিআইজি হওয়া হাবিবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডিতে এবং এস এম আক্তারুজ্জামানকে সারদা একাডেমিতে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে আসা আমেনা বেগমকে ঢাকার এসবির ডিআইজি করা হয়েছে। পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত ডিআইজির দায়িত্ব পালন করে আসা মো. হায়দার আলী খান সেখানেই উপমহাপরিদর্শক হিসেবে থাকছেন।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব চালিয়ে আসা মো. মনিরুল ইসলাম এসবির ডিআইজির দায়িত্ব পেয়েছেন। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে আসা মো. আজাদ মিয়া পেয়েছেন এপিবিএনের ডিআইজির দায়িত্ব।

পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত ডিআইজির দায়িত্ব পালন করে আসা মো. মাহবুবুর রহমান ভূইয়া সেখানেই ডিআইজি হিসেবে থাকছেন। র‌্যাবের পরিচালকের দায়িত্ব পালন করে আসা বেগম আতিকা ইসলামকে হাইওয়ে পুলিশের ডিআইজি করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব চালিয়ে আসা মো. রুহুল আমিনকে পুলিশ সদরদপ্তরেই ডিআইজি হিসেবে রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে আসা বসুদেব বণিককে রংপুরে পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।

আর ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. মুনিবুর রহমানকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930