সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় ২২ মৃত্যু, সর্বোচ্চ ঢাকায়!

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫৬ জনে।

এছাড়া গত একদিনে নতুন করে ৬৯২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৫ লাখ ২১ হাজার ৩৮২ জনে।

শনিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জন। 

এছাড়া গত একদিনে মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন, বাড়িতে একজন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ২ জন, ময়মনসিহে একজন। 

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০