সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দিহানের ৩ বন্ধুকে ছেড়ে দিয়েছে পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেল শিক্ষার্থী আনুশকাহকে (১৭) ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত তানভীর ইফতেফার দিহানের (১৮) তিন বন্ধুকে ছেড়ে দিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (৮ জানুয়ারি) রাতে তাদের ছেড়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান।

তিনি বলেন, স্কুলছাত্রী আনুশকাহকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ওই তিন তরুণের জড়িত থাকার সত্যতা পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে মামলার বাদীরও অভিযোগ নেই। তাই ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তার ‘বন্ধু’ তানভীর ইফতেফার দিহানকে একমাত্র আসামি করে কলাবাগান থানায় মামলা করেন নিহতের বাবা। এ ঘটনায় দিহানের তিন বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এদিকে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে স্কুলছাত্রী আনুশকাহকে। শনিবার (৯ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুরের গোপালপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ৭টা ৫ মিনিটে গোপালপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৮ জানুয়ারি) রাত ১টার দিকে ওই স্কুলছাত্রী আনুশকাহর মরদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930