বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে বিদেশী মদ ও ফেনসিডিলসহ যুবক আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ১০ বোতল বিদেশী মদ ও ২৩ বোতল ফেনসিডিলসহ মো. আমজাদ হোসেন রাজিব প্রকাশ রাজু (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এরআগে সোমবার মধ্যরাতে সদর উপজেলার জকসিন বাজারের ‘বন্ধন’ নামের একটি রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে এসব মাদকসহ ওই ওই যুবককে আটক করে র‌্যাব।

আটককৃত যুবক রাজু নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে।

র‌্যাবের-১১ এর কোম্পানী অধিনায়ক (সিপিসি-৩) সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ জানান, দীর্ঘদিন যাবত নোয়াখালীর মাদক ব্যবসায়ী যুবক রাজু কুমিল্লা থেকে মদসহ মাদকদ্রব্য এনে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে বিক্রি করে আসছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে জকসিন বাজার এলাকার বন্ধন রেষ্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় ওই রেষ্টুরেন্টের ভেতর থেকে তাকে আটকসহ উদ্ধার করা হয় তার সাথে থাকা ১০ বোতল বিদেশী মদ ও ২৩ বোতল ফেনসিডিল।
তিনি আরো জানান, এঘটনায় আটক রাজুর বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০