বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রাষ্ট্রপতির স্বাক্ষর প্রদানের দুইদিন পর এইচএসসির ফল : শিক্ষামন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল-২০২১ (আইন) সংসদে পাশ হয়েছে। এখন দ্রুত গেজেট প্রকাশের পরই ফলাফল ঘোষণা করা হবে।

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি অ্যাডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ পাশের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়।

সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

সংসদে শিক্ষামন্ত্রী জানান, পাশকৃত বিলের গেজেটে রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাক্ষর প্রদানের দুইদিন পরই এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে ১৯ জানুয়ারি শিক্ষামন্ত্রীর উপস্থাপিত এই বিল একদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে প্রাণঘাতী ভাইরাস মোকাবিলায় সব দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশও ২০২০ সালের মার্চের শেষের দিকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে। এরপর থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে করোনার সংক্রমণ প্রতিরোধে গত এক বছরে কোনো পাবলিক পরীক্ষা নেয়া হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১