সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে যুবক গুলিবিদ্ধের ঘটনায় নিরাপরাধীদের আসামি করার অভিযোগ

আকাশবার্তা ডেস্ক :

চন্দ্রগঞ্জে যুবক বেলাল হোসেন গুলিবিদ্ধের ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলায় নিরাপরাধ ৫ জনকে আসামি করার অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন, ৩নং আসামি জসিম উদ্দিন, ৪নং ইলিয়াস, ৫নং কবির হোসেন, ৬নং সাইফুল ও ৭নং আসামি স্বপন। এরা কেউই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলনা বলে জানায় তাদের পরিবারের সদস্যরা।

আসামি জসিম, ইলিয়াস, সাইফুলের মা’ রেনু বেগম বলেন, মামলার বাদি কালা মিয়া ওরপে হোস্কুর পরিবার এবং আমার মেয়ের জামাই কবির হোসেন একই জায়গায় বসবাস করেন। হোস্কুর ছেলে বেলাল গুলিবিদ্ধের ঘটনার ২দিন আগে আমার জামাই কবিরের সাথে বেলালদের ঝগড়া হয়। এর জের ধরে গুলিবিদ্ধের ঘটনায় আমার ৩ ছেলে ও ২ জামাইকে আসামি করা হয়েছে। অথচ ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত শুভ এই মামলার ৮নং আসামি।

ক্ষতিগ্রস্ত মামলার আসামি জসিম উদ্দিন জানায়, সে পেশায় একজন মটরসাইকেল মেকানিক্স। নিজের পরিবার পরিজন নিয়ে বৈধপথে আয় রোজগার করে ভাত খাই। আমাদের কেউ বেলালকে গুলি করার ঘটনায় জড়িত নয়। অথচ আমাদের পরিবারের ৫ জনকে আসামি দিয়ে হয়রানি করা হচ্ছে। ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানান জসিম উদ্দিন।

এ দিকে মামলার বাদি কালা মিয়া জানান, আসামি কয়জন; কাকে আসামি করা হয়েছে; আমি কিছুই জানিনা। মামলা লেখার পর আমি শুধু সই দিয়েছি।

এ ব্যাপারে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেছেন আসামিদের মা’ রেনু বেগম।

উল্লেখ, গত ১ জুন বৃহস্পতিবার চাঁদা দাবিকে কেন্দ্র করে বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সোহাগ ও তার সহযোগি রাসেল এবং শুভ একটি মোটর সাইকেলযোগে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারস্থ বাঁধের গোড়ার বেদেপল্লীতে এসে বেলালকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় বেলালের পিতা কালা মিয়া বাদি হয়ে ওইদিন রাতে এজাহারভুক্ত ১২ জনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930