সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সারাদেশে টিকাদান ৭ ফেব্রুয়ারি শুরু : স্বাস্থ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আনা টিকা আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। এ সময় ২৫ জনকে করোনা টিকা দেওয়া হবে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও আর্মি এদের মধ্যে যারা টিকা পাবেন তাদের ৫ জনের টিকা দেওয়া দেখবেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, কোভিড মোকাবিলার মতো টিকাদানেও আমরা সফল হব। কুর্মিটোলা বাদেও আরও ৩ থেকে ৪টি হাসপাতালে টিকাদান শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো অপ্রপ্রচার দেখছি না। ভ্যাকসিন আমাদের জন্য কোনো রাজনীতি নয়, মানুষের জীবন বাঁচানোর জন্যই এই ভ্যাকসিন নিয়ে এসেছি।

ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রচার চালায় তারা কোনোভাবেই দেশের মঙ্গল চায় না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিনের বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

টিকা নিবন্ধনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টিকা উদ্ধোধনের পর থেকেই টিকার নিবন্ধন শুরু হয়ে যাবে। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও টিকার নিবন্ধন করা যাবে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930