সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগতিতে ক্ষিপ্ত স্বামীর হামলায় পরকীয়া প্রেমিক নিহত, স্ত্রী আহত : আটক ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী এলাকায় স্ত্রীর পরকীয়া প্রেমের ঘটনায় ক্ষুব্ধ স্বামীর হামলায় মো. ইউছুফ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রিনা বেগম (৩০) নামে আরো এক নারী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (৩জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ দিকে হামলার অভিযোগে খলিলুর রহমান নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য রন্টুলাল সাহা জানান, চরলক্ষ্মী গ্রামের আবদুল মতলবের মেয়ে রিনা বেগমের সঙ্গে বয়ারচরের খলিলুর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। খলিল এলাকার বাইরে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। এ কারণে রিনা চরলক্ষ্মী এলাকায় পিতার বাড়িতে থাকেন। সেখানে মো. ইউছুফ নামে স্থানীয় এক লোকের সাথে রিনা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে খলিলের অভিযোগ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে খলিল ওই বাড়িতে (শ্বশুর বাড়িতে) গিয়ে রিনা ও ইউছুফকে এক সঙ্গে দেখতে পেয়ে ক্ষিপ্ত হন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিনা ও ইউছুফের ওপর হামলা চালান খলিল। এতে ইউছুফ ঘটনাস্থলেই নিহত হন এবং রিনা গুরুতর জখম হন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930