বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক। সোমবার সন্ধ্যায় অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সভা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক।
বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, সহ-সভাপতি আবদুন নূর, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য ইব্রাহীম খলিল মনজু, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সদস্য রাকিব হোসেন আপ্র প্রমুখ।

এসময় চন্দ্রগঞ্জ থানা এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন, ফুটপাতের অবৈধ দখলমুক্তকরণে অভিযান, চুরি-ছিনতাই রোধে চন্দ্রগঞ্জ বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

নবাগত অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, যেসব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে সব অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে কোনো ধরণের শৈথিল্যতা দেখানো হবেনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০