সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

পুত্রবধূর সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক ঠেকাতে স্ত্রীর কান্ড!

আন্তর্জাতিক ডেস্ক :

তিনমাস ধরে পুত্রবধূকে নির্যাতন করছে শ্বশুর। শুধুমাত্র পুত্রবধূকে বাঁচানোর জন্য শ্বশুরকে খুন করল শ্বাশুড়ি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের সম্মান রক্ষা করতেই এই খুন করা হয়। পুত্রবধূকে সঙ্গে নিয়ে শ্বাশুড়ি নিজের স্বামীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করে।

পাকিস্তানের পাখতুনখাওয়াস সাংলা গ্রামে গুলবার খানকে খুন করে বেগম বিবি। কারণ ‘‌তিনি পরিবার ও সম্পর্ককে শ্রদ্ধা’‌ করতে জানতেন না। বেগম বিবি দাবি করেন, গুলবার খান ক্রমাগত তাঁদের পুত্রবধূক ছেলের অনুপস্থিতির সুযোগ নিয়ে গত তিন মাস ধরে নির্যাতন করে আসছিল। নির্যাতিতার স্বামী সেনাতে কাজ করেন। তিনি জানান, স্ত্রীর এই করুণ পরিণতির কথা তিনি জানতেন কিন্তু মা-বাবার সম্মানের জন্য তিনি কিছু বলেননি। তবে বিষয়টি তিনি তাঁর মাকে জানান। নির্যাতিতার স্বামী বলেন, ‘‌আমি ছুটিতে আসলে স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাও মাকে জানিয়েছিলাম।’‌পুলিশি জেরায় বেগম জানায়, তার ছেলের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার স্বামী পুত্রবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক করত জোর করে। এই নোংরা বিষয়টা তিনমাস ধরে চলতে থাকে। বেগম বলেন, ‘‌আমার স্বামী কিছুতেই আমার কথা শুনছিল না। তাই আমি আমার স্বামীকে খুন করার সিদ্ধান্ত নেই। ’ পুলিশ শনিবার বেগম, তাঁর ছেলে ও পুত্রবধূকে কোর্টে হাজির করে। আদালত তাদের জেল হেফাজতের নির্দেশ দেন।

সূত্র : আজকাল

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930