সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

চীনে বিবিসি সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক :

উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন ও প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি আকারে ছড়ানো নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে সমালোচিত হয়েছিল চীন।

তবে এবার সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্তের অভিযোগে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ওপর নিষেধাজ্ঞা জারি করলো দেশটি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চীনে বিবিসি চ্যানেল সম্প্রচার এবং রেডিওতে বিবিসি ওয়ার্ল্ড নিউজ বন্ধ করা হয়।

এদিকে গত গত সপ্তাহে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিজিটিএনকে নিজেদের দেশে নিষিদ্ধ করে ব্রিটেন। তবে বিবিসিকে চীনে বন্ধ করায় হতাশা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটির সংশ্লিষ্টরা।

চীনের সংবাদ সংস্থা শিনহুয়া জানায়, বিবিসি ওয়ার্ল্ড নিউজের বিরুদ্ধে চীনের জাতীয় রেডিও ও টেলিভিশন মন্ত্রণালয়ের বক্তব্য, চীনের সম্প্রচার নীতিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

দেশটির মন্ত্রণালয় জানায়, বিবিসিতে প্রকাশিত চীন সংক্রান্ত খবরের প্রতিবেদন একেবারেই অসত্য এবং নিরপেক্ষ নয়। এর ফলে চীনের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক র‌্যাব টুইট করে জানান, বিবিসির বিরুদ্ধে চীনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করছে। চীন বিশ্বজুড়ে সংবাদমাধ্যম এবং ইন্টারনেটের ব্যবহারে বাড়াবাড়ি রকমের নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।

সূত্র- বিবিসি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930