শনিবার ২৭শে জুন, ২০২৬ ইং ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন ভাতা ২০ হাজার টাকা : উদ্যোগ প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন ভাতা ২০ হাজার টাকা করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৬৬তম সভার সমাপনীতে সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

সরকারপ্রধান বলেন, আমরা ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর মাসিক ৩০০ টাকা থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া শুরু করি। এখন ভাতা শুরু হয় ১২ হাজার টাকা থেকে। কিন্তু আমি জানি এটা কিছুই না।

এ জন্য আমরা সভায় সিদ্ধান্ত নিয়েছি নিচের ভাগের যে স্লটগুলো রয়েছে সেগুলোকে একটাতে নিয়ে আসা যায় কি না।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা ভাতা শুরু করবো ২০ হাজার টাকা থেকে। মুক্তিযুদ্ধ মন্ত্রী এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, এটি করতে একটু সময় লাগবে তারপরেও আমরা তা করবো। মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। বীরশ্রেষ্ঠ বা বীর উত্তম তাদের ভাতাটা আলাদা থাকবে।

আমরা ক্ষমতায় আসার পর অনেক বীরশ্রেষ্ঠ পরিবার ও মুক্তিযোদ্ধাদের ঘর করে দিয়েছি। যারা দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন সেই মুক্তিযোদ্ধারা কষ্ট করে থাকবেন, অন্তত আমি সরকারে থাকতে এটা হবে না।

এদিকে ট্রাস্টি বোর্ডের সভা শেষে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের ভাতা জিটুপি পদ্ধতিতে প্রদানের উদ্বোধন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০