সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তারিখ ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হয়ে চলবে ১০ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডর কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের; ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জের, ১ থেকে ৪ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এবং ৭ থেকে ১০ মার্চ ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।

বোর্ডের কলেজ শাখা থেকে এসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930