শনিবার ২৭শে জুন, ২০২৬ ইং ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

দুই পক্ষের সমাবেশে বসুরহাটে ১৪৪ ধারা জারি

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মূলত দুই পক্ষের সমাবেশ ডাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে রোববার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীরের স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানিয়েছে প্রশাসন।

ইউএনও জানান, সোমবার একই স্থানে কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও বসুরহাটের পৌর মেয়র আবদুল কাদের মির্জা সমাবেশ ডাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়া হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সোমবার দুপুরে বসুরহাট বাজারের রুপালী চত্বরে সমাবেশের ডাক দিয়েছেন। একই স্থানে দোয়া মাহফিলের আয়োজনের ঘোষণা দিয়েছেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা। এদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে অনেক দিন ধরেই। এর মধ্যে গেল শুক্রবার উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

এর আগেও ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নোয়াখালীর স্থানীয় নেতাদের নিয়ে বসুরহাটের মেয়র কাদের মির্জার আপত্তিকর নানা মন্তব্য নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তাল নোয়াখালীর রাজনীতি।

এদিকে গেল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিলে স্থানীয় আওয়ামী লীগে বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। এরপর ওবায়দুল কাদেরকে নিয়ে ‘মিথ্যাচারের’ প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি দেয়া শুরু করেন মিজানুর রহমান। এর জেরে গেল শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে পাঁচ জন গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়।

ঠিক একই ঘটনায় গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। গুলিতে তার মুখের নিচের অংশ এবং গলা ঝাঁজরা হয়ে যায়। পরে ওই দিন রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

বুরহান উদ্দিন মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তা বাজার ডটকমের নোয়াখালী প্রতিনিধি ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০