সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সন্ত্রাসীদের হাতে নিহত আ.লীগ নেতা হেদায়েত উল্যা খলিফার পরিবারের আকুল আবেদন

চন্দ্রগঞ্জ প্রতিনিধি (লক্ষ্মীপুর) :

১৯৯৬ সালের ৩ নভেম্বর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সহ-সভাপতি হেদায়েত উল্লাহ খলিফার ক্রয়কৃত ৩০ শতাংশ জমি নিয়ে বিরোধ থামছেই না। তার ওয়ারিশদের হুমকি-ধমকি ও বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে জায়গাটি দখল করে নিয়েছে ভূমিদস্যু একটি চক্র। এনিয়ে আইনের আশ্রয় নেয়ার পাশাপাশি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

সোমবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় মরহুম আওয়ামী লীগ নেতা হেদায়েত উল্লাহ খলিফার স্ত্রী নুরজাহান বেগম, ছেলে হুমায়ুন কবির, মেয়ে মারজাহান বেগম ও সেলিনা আক্তার এবং নাতি আবির হোসেন সোহাগ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে হুমায়ুন কবির জানান, সদর উপজেলার পশ্চিম জামিরতলী গ্রামের আফজাল পাটওয়ারীর ছেলে ইউসুফ পাটওয়ারী ও মুরাদ পাটওয়ারীসহ তাদের সহযোগীরা আদালতের নির্দেশনা অমান্য করে ৩০ শতাংশের ওই জমিটি দখল করে নিয়েছে। এবিষয়ে আইনের আশ্রয় নিলে বা বেশি জানাজানি করলে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে তারা ভয়ভীতি দেখাচ্ছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য হুমায়ুন কবির।

এদিকে মরহুম আওয়ামী লীগ নেতা হেদায়েত উল্লাহ খলিফার খুনিদের বিচার চেয়েছেন তার স্ত্রী নুরজাহান বেগম। তিনি বলেন, ‘সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর সফরে এসে আমাদের শান্তনা দেন। একই সঙ্গে এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু আমরা এখন পর্যন্ত বিচার পাইনি।’

সংবাদ সম্মেলনের মাধ্যমে হেদায়েত উল্লাহ খলিফা হত্যার বিচার এবং তার মালিকানা জমিটুকু ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করে শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930