রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

করোনা টিকার নিবন্ধন এখন বিকাশ অ্যাপে

আকাশবার্তা ডেস্ক :

কোভিড-১৯ টিকার কেন্দ্রীয় নিবন্ধন ‘সুরক্ষা’ পোর্টালকে সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছাতে এবং নিবন্ধনে উৎসাহিত করতে দেশের বহুল ব্যবহৃত বিকাশ অ্যাপে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশ অ্যাপের সাজেশন সেকশন থেকে সুরক্ষা পোর্টালের মাধ্যমে গ্রাহক এক মুহূর্তেই কোভিড-১৯ টিকার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

সাজেশন বক্সে সুরক্ষা লোগোতে ক্লিক করলেই গ্রাহক সরাসরি পৌঁছে যাবেন সুরক্ষা পোর্টালে। গ্রাহক তার পছন্দ অনুসারে বাংলায় বা ইংরেজিতে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বর ও আরও কিছু তথ্য প্রয়োজন হবে।

শুরুতে পোর্টালের নিবন্ধন আইকনে ক্লিক করতে হবে। পরের ধাপে পরিচয় যাচাই করতে হবে। অর্থাৎ যিনি নিবন্ধন করছেন তিনি কোন ক্যাটাগরিতে পড়ছেন তা নির্বাচন করবেন। এবার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও সাল দিতে হবে। নিচে একটি কোড পূরণ করলে পরের ধাপে চলে যাবেন।

তথ্য যাচাই হয়ে গেলে কোন এলাকার কোন হাসপাতালে টিকা দিতে ইচ্ছুক তা নির্বাচন করতে হবে এবং অন্যান্য শারিরীক অসুস্থতার তথ্য পূরণ করতে হবে। সব শেষে মোবাইলে আসা ওয়ান-টাইম-পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। স্ক্রিনে নিবন্ধন অংশে গ্রাহক ‘টিকা কার্ড সংগ্রহ’ অপশনটি দেখতে পাবেন। সেখান থেকে কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তীতে এসএমএসের মাধ্যমে টিকার তারিখ পেয়ে যাবেন। যাদের নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তারা পোর্টালের নিবন্ধন স্ট্যাটাস থেকে বর্তমান অবস্থার তথ্যও পেয়ে যাবেন।

কোথাও না গিয়ে ঘরে বসে বিদ্যুৎ বিল প্রদান, মোবাইল রিচার্জ, সেন্ড মানি, অ্যাড মানি, পেমেন্টের মত সেবাগুলোর কারণে বিকাশ অ্যাপটি এখন অসংখ্য মানুষের প্রতিদিনের ব্যবহারের অ্যাপ। ফলে গ্রাহকদের কাছে সুরক্ষা পোর্টালকে আরও সহজলভ্য করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বিকাশের যৌথ উদ্যোগে এই সংযোজন করা হয়ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১