সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ থানায় ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে পৃথকভাবে ঐতিহাসিক ৭ই মার্চ আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। এসময় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় আনন্দ উদযাপন করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহছানুল কবির রিপন, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহমেদ, আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য এ্যাড. সামছুল হক সামছু। পরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করা হয়।

এদিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ওসি জোবাইরুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী। উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল, কামরুজ্জামান নিজাম প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930