রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি, যুবক গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র ও কটুক্তি করায় তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় মোহাম্মদ বোরহান মিয়াজি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। সোমবার (০৮ মার্চ) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এরআগে রোববার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন দাসেরহাট তরকারি বাজার এলাকা থেকে যুবক বোরহান মিয়াজিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুবক মোহাম্মদ বোরহান মিয়াজি (৩২) চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আবুল খায়ের মিয়াজির ছেলে।

সূত্রে জানা যায়, মোহাম্মদ বোরহান মিয়াজি নিজের ফেসবুক পেইজ থেকে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনারসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ব্যঙ্গাত্মক মূলক ছবি ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচার করেন। এতে চরশাহী ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু ছিদ্দিক বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮এর ২৫(২), ২৮(২), ২৯(১), ৩১(২) ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং-০৮, তারিখ- ০৮-০৩-২০২১।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. কামাল উদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত যুবক বোরহান মিয়াজি মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে ব্যঙ্গাত্মক মূলক ছবি ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করার অপরাধে তথ্য প্রযুক্তি আইনের ধারায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তপূর্বক এই মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবক বোরহান মিয়াজি নিজের ফেসবুকে পেইজে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ ছবি প্রদর্শণসহ লেখালেখি করার অপরাধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১