সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

এ বছর অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের পতন হবে : বুলু

আকাশবার্তা ডেস্ক :

২০২১ সালের মধ্যেই গণঅভ্যুত্থানের মাধ্যমে মধ্যরাতের অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এম-ট্যাব) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

তিনি বলেন, দেশে আজ মানুষের কোনো নিরাপত্তা নেই। কথা বলার স্বাধীনতা নেই, লেখার স্বাধীনতা নেই। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সরকারবিরোধী দল-মতের মানুষকে জেল-জুলুম করা হচ্ছে। অবিলম্বে এই কালাকানুন বাতিল করতে হবে। সাংবাদিকদের লেখালেখির স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। ২০২১ সালের মধ্যেই গণঅভ্যুত্থানের মাধ্যমে মধ্যরাতের অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের পতন হবে।

বুলু বলেন, জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার চক্রান্ত করছে। মিথ্যা বানোয়াট অভিযোগে করা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে ।

তিনি বলেন, আজকে বাংলাদেশে দুর্নীতি, লুটপাট গুম-খুন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক লুট করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে বেগমপাড়া বানিয়েছে। নানাভাবে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করা হচ্ছে। স্বাধীনতার বিকৃত ইতিহাস তারা প্রচার করছে।

বুলু বলেন, বেগম জিয়ার মুক্তি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। এজন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, অধ্যাপক ডা. হারুন আল রশিদ, অধ্যাপক ডা মো. আব্দুস সেলিম, যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন, সংগঠনের মহাসচিব বিপ্লবুজ্জান বিপ্লব, সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দীন তুষার প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930