শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ঘুম থেকে তুলে নিয়ে ভাগ্নিকে ধর্ষণ, গ্রেফতার মামা

আকাশবার্তা ডেস্ক :

গভীর রাতে ঘরের জানালা কেটে নিজের ভাগ্নিকে ঘুম থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে মামা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মামা বাছির মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। বাছির ওই এলাকার মৃত আবদুল অহাব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছোট মামার ঘরের পাশে একটি রুমে দুই মাস ধরে বসবাস করে আসছিল মেয়েটি।

সোমবার গভীর রাতে জানালা কেটে তার ঘরে ঢুকে পড়ে বড় মামা বাছির মিয়া। সে মেয়েটিকে মুখ চেপে ধরে অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির পাশের একটি তাল গাছের নিচে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এরপর মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায় বাছির।

রাতে সেহরির রান্না করতে উঠার পর মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পান নাজমুলের স্ত্রী। তিনি ভাগ্নীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান কামাল ভূঁইয়া যুগান্তরকে বলেন, মঙ্গলবার সকালে মেয়েটি নিজে ঘটনাটি জানায়। বিষয়টি সামাজিকভাবে সুরাহা করার জন্য বাছিরকে খুঁজে পাওয়া যায়নি।

আখাউড়া থানার ওসি মোশারফ হোসের তরফদার জানান, অভিযুক্ত বাছিরকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া নির্যাতিত মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১