সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

অচিরেই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেয়া হবে : র‌্যাব ডিজি

আকাশবার্তা ডেস্ক :

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন, সুনামগঞ্জের শাল্লার ঘটনার অত্যন্ত ন্যাক্ষারজনক। কোনোভাবেই এই ঘটনা বরদাশ করা হবে না। ঘটনার সাথে জড়িতদের কালো হাত ভেঙ্গে দেয়া হবে। যারা দেশে সামপ্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে তাঁদেরকে অতিদ্রুত আইনের আওয়তায় এনে বিচার নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি।

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এতে এক পক্ষ সহ্য করতে পারছে না। তাই দেশে সামপ্রদায়িক অশান্তি সৃষ্টি করে দেশের ভাবমূতি নষ্ট করতে চাইছে। দেশের আইনশৃংখলা বাহিনী যেভাবে দেশ থেকে জঙ্গিবাদ দমনে বলিষ্ট ভূমিকা রেখে বিশ্ব দরবারে দেশের সুনাম অর্জন করেছে সেভাবে অচিরেই সামপ্রদায়িক সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেয়া হবে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলার হবিবপুর নয়াগাঁও মধ্যহাটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ অসামপ্রদায়িক দেশ। এখানে সবার সমান অধিকার রয়েছে। কেউ যদি সংখালঘ্যুদের উপর নির্যাতন করে তা সহ্য করা হবে না। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এই ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটতে পারে সেই জন্য ক্ষতিগ্রস্থ গ্রামে র‌্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হবে।

এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ নজরদারি বাড়ানো হবে বলেও জানান তিনি। এর আগে তিনি সকাল ১১টায় ক্ষতিগ্রস্থ ঘর বাড়ি পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত সোমবার দিরাইয়ে আসেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুলহক সহ কেন্দ্রীয় নেতারা। সে সময় বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করায় মামুনুলের সমালোচনাসহ বাজে মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন ঝুমন দাশ আপন নামের এক যুবক।

ওই রাতেই আপনকে গ্রেপ্তারের দাবিতে হেফাজত নেতার অনুসারীরা বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও বুধবার সকালে এই গ্রামে বাড়ি ঘর ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কে গ্রাম ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা সংখ্যালঘুরা। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা বা আটক করা হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930