বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লাইভে কাদের মির্জার বিস্ফোরক মন্তব্য : কার ইঙ্গিতে আমার লোকদের জামিন হয়নি; জানি!

আকাশবার্তা ডেস্ক :

এবার ফেসবুক লাইভে এসে আরেক বিস্ফোরক মন্তব্য করলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, হাইকোর্টে তাদের (প্রতিপক্ষের) জামিন হলেও, আমার সমর্থকদের জামিন হয়নি। এটা কার ইঙ্গিতে হয়নি, সেটা আমি জানি।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে (১২টায়) পৌরসভা অফিসে বসে নিজের ফেসবুক লাইভে এসে এ কথা বলেন তিনি।

এসময় নোয়াখালীর কারাগারে তার ১০ নেতাকর্মী আটক দাবি করে কাদের মির্জা বলেন, ডিবি পুলিশ আমার নেতাকর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে অভিযান চালাচ্ছে। আমার একজন কর্মীর বাড়িতে অস্ত্র রেখে আমাকে অস্ত্রবাজ সাজাতে চাচ্ছে।

লাইভে কাদের মির্জা জানান, একটি দৈনিক পত্রিকা তাকে ‘নমিনেশনবাজ, টেন্ডারবাজ, দখলবাজ’ উল্লেখ করে সংবাদ পরিবেশন করেছে। তবে তার বিরুদ্ধে এসব লেখাগুলো সত্য প্রমাণ করতে পারলে তিনি কোম্পানীগঞ্জ থেকে হিজরত করবেন বলেও জানিয়েছেন কাদের মির্জা।

তিনি ওই সংবাদমাধ্যমটির উদ্দেশে বলেন, দৈনিক পত্রিকাটি অনেক সত্য সংবাদ প্রকাশ করেছে। আবারও অনুরোধ করবো সত্য প্রকাশ করতে। তিনি বলেন, এগুলো করছে একরাম-নিজাম সিন্ডিকেট। ওরাই অস্ত্রবাজ লালন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন, এরা জাসদের গণবাহিনীর অস্ত্রধারী ছিল। তারা কবিরহাটে ব্যাংক ডাকাতিও করেছে। আমাদের নেতাকে গুলি করে হত্যা ও আহত করেছে। ওবায়দুল কাদেরকেও এরা মেরে ফেলতো। কিন্তু তিনি কোম্পানীগঞ্জ থেকে ঢাকায় পালিয়ে গিয়ে মৃত্যু থেকে বেঁচে গেছেন। জাসদের গণবাহিনী তৎকালীন বঙ্গবন্ধু সরকারকে অজনপ্রিয় করে সপরিবারে হত্যা করে ছিল। এখনো হেফজতে ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পথ রচনা করছে। এ বিষয়ে সরকার এবং আমাদের নেত্রীকে সজাগ হতে হবে।

এর আগে, কাদের মির্জার অনুসারীর দায়ের করা দুটি মামলায় বৃহস্পতিবার (১৮ মার্চ) তার প্রতিপক্ষের ৯৮ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১