বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে : কাদের

আকাশবার্তা ডেস্ক :

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোন বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দেয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২০ মার্চ) সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই।

আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আজ আওয়ামী লীগ ক্ষমতায় উল্লেখ করে তিনি বলেন, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে জনগণকে সাথে নিয়ে তাদের বিষ দাঁত ভেঙে দেয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ভারত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, কোন ব্যক্তি বিশেষকে নয়।

ওবায়দুল কাদের মনে করেন, এখন স্পষ্ট যে কারা নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট করছে। এই হামলা ও লুটপাট পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেও মনে করেন তিনি।

কাফন নিয়ে শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার পুনরাবৃত্তির হুমকি ও নরেন্দ্র মোদীর সফর প্রতিহত করার ঘোষণা এবং ইতিমধ্যেই সাম্প্রদায়িক এই অপশক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেয়ার হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উগ্র সাম্প্রদায়িক এ অপশক্তিকে প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষীকিতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জিল্লুর রহমানের স্মৃতি সূত্র আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

বাসস

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১