শনিবার ২৭শে জুন, ২০২৬ ইং ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

করোনার দ্বিতীয় ধাপ : লক্ষ্মীপুরে পুলিশের ক্যাম্পেইন ও বিনামূল্যে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লক্ষ্মীপুরে পুলিশের উদ্যোগে ক্যাম্পেইন ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২১ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সামনে এ আয়োজন করে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ। এসময় জনসচেতনতা বাড়ানোর বিষয়ে বক্তব্য রাখার পাশাপাশি জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন- লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান (পিপিএম-সেবা)।

এছাড়াও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রিয়াজুল কবির, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ মো. মাইন উদ্দিন পাঠান, জেলা কমিউনিটি পুলিশিং সেলের সভাপতি জিয়াউল হক আপলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, ব্যবসায়ী নেতা শংকর মজুমদার, লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীনসহ আরো অনেকে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, করোনাভাইরাসের টিকা প্রথম ডোজ গ্রহণ করলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করা ছাড়া এটি কার্যকর নাও হতে পারে। তাই জনসমাগম এড়িয়ে মাস্ক পরিধান করে চলা বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনাও জানান তারা।

এ কর্মসূচিতে করোনাভাইরাসের বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন স্লোগান ও নির্দেশনা সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে পুলিশ সদস্যদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০