শনিবার ২৭শে জুন, ২০২৬ ইং ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

ভুটানের প্রধানমন্ত্রী এখন ঢাকায়

আকাশবার্তা ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ৯টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী একটি বিমান অবতরণ করে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। একই সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে ২১টি গান স্যালুটসহ গার্ড অব অনার প্রদান এবং লালগালিচার সংবর্ধনা দেয়া হয়।

এর আগে ১৯ মার্চ ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ঢাকায় পৌঁছান দেশটির রয়্যাল একাডেমি অব পারফর্মিং আর্টসের (রাপা) ২২ জন শিল্পী এবং চারজন সাংবাদিক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আমানুর রহমান জানান, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া তার বাংলাদেশ সফরের সময় দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে এবং দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০