সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ৬ মাস পর বাড়ি ফিরলেন অপহৃত যুবক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত ভবন এলাকা থেকে অপহরণের ৬ মাস পর অবশেষে বাড়ি ফিরেছেন যুবক রাকিবুল হাসান রকি। রোববার ভোররাতে পৌর শহরের বাগবাড়ি এলাকায় হাত ও চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে এক রিক্সাচালক তাকে দেখে বাড়ি পৌঁছে দেন। এরপর হৈচৈ পড়ে যায় আত্মীয়-স্বজন ও সহপাঠীদের মধ্যে। তাকে একনজর দেখতে ছুটে আসেন প্রতিবেশিসহ উৎসুক জনতা। তাকে পেয়ে এখন খুশিতে মেতে উঠেছে সবাই। যুবক রকি পৌর শহরের শিল্পী কলোনী এলাকার মো. তোফায়েল আহমদের ছেলে।

রকি ও তার পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোড এলাকায় রাকিবুল হাসান রকি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট খেলছিলেন। এ সময় পানি পান করতে সে পাশের একটি হোটেলে ঢুকলে ৭/৮ জন ব্যক্তি তাকে অপহরণ করে মাইক্রোবাস যোগে তুলে নিয়ে যায়। এ ঘটনার পরদিন সকালে রকির বাবা সদর থানায় জিডিএন্ট্রি করেন।

যুবক রকি বলেন, অপহরণের পর থেকে ওরা হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে একটি ছোট্ট ঘরে ফেলে রাখতো। চোখ বাধা অবস্থায় তাকে খাওয়া-ধাওয়া দেওয়া হত। খাওয়া শেষে তাকে হ্যান্ডকাপ পরিয়ে রাখা হতো। কোথায় রাখা হয়েছে এবং কারা নিয়ে গেছে সেটা বলতে না পারলেও তাকে কোন নির্যাতন, জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানান তিনি।

রোববার ভোররাতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের বাগবাড়ি এলাকায় চোখ বাধা অবস্থায় তাকে ফেলে যায় দুর্বত্তরা। পরে স্থানীয় এক রিক্সাচালক তাকে চিনতে পেরে বাসায় নিয়ে যান।

এদিকে রকির বাবা তোফায়েল আহমদ ছেলেকে পেয়ে মহাখুশি। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, কে বা কারা রকিকে অপহরণ করে নিয়ে গেছে। সেটি বলতে না পারলেও তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেন।

আলী হোসেন
লক্ষ্মীপুর
০১৮১৬-১৫৮৬৪০
১১/০৬/২০১৭

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930