সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

সৌদিঅারবে প্রবাসী শ্রমিকদের নতুন কর্মঘন্টা চালু

নাজিম ভূঁইয়া, সৌদিঅারব :
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদিঅারবে বাংলাদেশী সহ বিভিন্ন দেশের অভিবাসীরা বিভিন্ন কাজে কর্মরত অাছেন। এদিকে বর্তমানে সৌদি আরবে প্রচণ্ড খরতাপের কারণে ২০ রমজান থেকে দুপুরে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সৌদি গেজেট সুএে জানা গেছে, ১৫ জুন থেকে পরবর্তী ৯৩ দিন এই নির্দেশনা জারি থাকবে। প্রতি বছরই এভাবে নিষেধাজ্ঞা জারি করে সৌদি প্রশাসন। এই নিষেধাজ্ঞার ফলে দেশটির কোনো কর্মকর্তা-কর্মচারী ওই সময়ের মধ্যে কোনো রকম কাজ-কর্ম করতে পারবেন না।
শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবু আল খাইল বলছেন, সকল কর্মীদের জন্য নিরাপদ এবং ঝুঁকিমুক্ত কাজের পরিবেশ প্রদান করতে চাই মন্ত্রণালয়। সেকারণে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা সতর্কতা বাড়ানোর জন্য এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে উৎপাদনক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
তবে গত তিন বছরে এ ধরনের সিদ্ধান্ত মেনে চলা হলেও এর মধ্যে অনেক অনিয়মও হয়েছে। অনেক প্রতিষ্ঠানই এ আইন মানতে চায়নি। ২০১৪ সালে তিন মাস এ ধরনের আইন চালু রাখলে আইন অমান্য করেছে এমন তিন হাজার নয়শ চারটি অভিযোগ জমা পড়েছে।
জুন ১৫ থেকে সেপ্টেম্বর ১৫ পর্যন্ত সময়ে আইন অমান্যকারীদের গুনতে হয়েছে তিন হাজার থেকে ১০ হাজার সৌদি রিয়াল। সঙ্গে শাস্তি স্বরূপ ব্যবসাও এক মাস বন্ধ রাখা হবে।
এবারেও মন্ত্রণালয় আইনটির ব্যাপারে কর্মচারী, মালিক সবাইকে সতর্ক করে দিয়েছে। এ ব্যাপারে জনসচেতনতার জন্য বিলবোর্ডও লাগানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031