সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘মুভমেন্ট পাস’ ছাড়াই যারা বের হতে পারবেন

আকাশবার্তা ডেস্ক :

বুধবার (১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে দেশজুড়ে সর্বাত্মক লকডাউন। কঠোর লকডাউন চলাকালীন জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোতে পারবে না। এক্ষেত্রে কারও যদি বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রেও নিতে হবে ‘মুভমেন্ট পাস’।

তবে সবার জন্য ‘মুভমেন্ট পাস’ প্রযোজ্য নয়। পুলিশ সদরদফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে ‘মুভমেন্ট পাস’ কাদের জন্য প্রযোজ্য আর কাদের জন্য প্রযোজ্য নয়।

বলা হয়েছে, বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান, তাদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।

লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত যারা:

১. চিকিৎসক

২. নার্স

৩. মেডিকেল স্টাফ

৪. কোভিড-১৯ টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ

৫. ব্যাংকার

৬. ব্যাংকের অন্যান্য স্টাফ

৭. সাংবাদিক

৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান

৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী

১০. বেসরকারি নিরাপত্তাকর্মী

১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী

১২. অফিসগামী সরকারি কর্মকর্তা

১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা

১৪. আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

১৫. ফায়ার সার্ভিস

১৬. ডাকসেবা

১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা ও

১৮. বন্দর-সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

লকডাউন বাস্তবায়নে স্থাপিত চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, তাদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা  বলেন, বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত মুভমেন্ট পাস ওয়েবসাইটে সাত কোটি ৮১ লাখ হিট হয়েছে। সে হিসেবে, প্রতি মিনিটে হিট হয়েছে ২১ হাজার ৩৩৭ বার। তবে তাদের সবাই পাসের জন্য আবেদন করেননি।

গত দুই দিনে তিন লাখ ১০ হাজার জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেন। তাদের মধ্যে দুই লাখ ৫০ হাজার জনের মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

জেনে নিন ‘মুভমেন্ট পাস’ নেওয়ার জন্য আবেদন করবেন যেভাবে–

১) আবেদনকারীকে (movementpass.police.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে পাসের জন্য আবেদন করতে হবে।

২) শুরুতে একটি সংক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে।  আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে।  বক্সে সেই তথ্য দিতে হবে। এরপর একটি নির্দিষ্ট ফর্মে আবেদনকারীর কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হবে। সেই তথ্য ধাপে ধাপে প্রদান করতে হবে। এরপর আবেদনকারীকে একটি ছবি আপলোড করে ফর্মটি জমা দিতে হবে।

৩) জমা দেওয়া ফর্মে আবেদনকারীর প্রদত্ত তথ্যাবলীর ভিত্তিতে movementpass ইস্যু করা হবে। ওয়েবসাইট থেকে পাসটি ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

৪) চলাচলের সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে ‘পাস’ প্রদর্শন করতে হবে।

করোনা সংক্রমণের ভয়াবহ বিস্তার রোধে চলমান লকডাউনে প্রয়োজনীয় চলাচল নিশ্চিত করতে movementpass অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে পাস সংগ্রহ করার জন্য দেশের নাগরিকদের অনুরোধ করা যাচ্ছে। এই সময় অনিয়ন্ত্রিত চলাচল রোধে নাগরিকদের কাছ থেকে পুলিশ আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

পাসটি পেতে আবেদনের জন্য ক্লিক করুন– http://https://movementpass.police.gov.bd/

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031