সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের জনসচেতনতামূলক প্রচারণায় মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে (১৮ এপ্রিল) চন্দ্রগঞ্জ বাজারের বিভিন্নস্থানে ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ সভাপতি তোফায়েল আহমেদ ও সহ-সভাপতি সাহাব উদ্দিন মিয়ার নির্দেশনায় লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন ও যুগ্ম আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী মাস্ক বিতরণ কর্মসূচি পালনে উদ্ভুদ্ধ করেন।

এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, সদস্য সচিব মো. সেলিমসহ দলের অন্যন্য নেতৃবৃন্দ।

চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন- লকডাউনের মধ্যে জীবিকার টানে এবং জরুরী প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন। তাদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং প্রায় ৫শ’ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এভাবে করোনা প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত আমাদের দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930