সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘হেফাজতে ইসলাম’ ইসলাম ধর্মকে কলঙ্কিত করেছে : হাক্কানী আলেম সমাজ

আকাশবার্তা ডেস্ক :

হেফাজতে ইসলাম তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছে হাক্কানী আলেম সমাজ। সেইসাথে কতিপয় হেফাজত নেতাকে ইসলামে গর্হিত কর্মকাণ্ডের প্রশ্রয়দাতা কথিত আলেম নামের ধর্ম ব্যবসায়ী হিসেবে বর্ণনা করে তাদের পরিত্যাগ করতে দেশবাসীর প্রতি আহবান জানান তারা।

বুধবার (২১ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাক্কানী আলেম নেতৃবৃন্দ এসকল কথা বলেন।

হাক্কানী আলেম সমাজের পক্ষে মুফতি এহসানুল হক আল মোজাদ্দেদী লিখিত বক্তব্যে বলেন, গণমাধ্যমের সাহায্যে আমরা প্রিয় দেশবাসীকে জানাতে চাই, হেফাজতে ইসলাম তাদের অভ্যূদয়ের শুরু থেকে যেভাবে পবিত্র ধর্ম ইসলামের ক্ষতি ও ইসলামকে একের পর এক কলঙ্কিত করে আসছে, এতে মুসলিম মিল্লাত অত্যন্ত ব্যথিত, দু:খিত, লজ্জিত ও হতভম্ব। কারণ, মার্চ মাসের ২৫ থেকে ২৮ তারিখ যেভাবে তারা সরকারি ও বেসরকারি মূল্যবান স্থাপনা জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে এবং মানুষের জানমালের অপূরণীয় ক্ষতি করেছে, তা ইসলাম কখনো সমর্থন করে না।

তিনি বলেন, সম্প্রতি হেফাজতের এক নেতা নারায়ণগঞ্জ রয়েল রিসোর্টে পরনারী নিয়ে যেভাবে আনন্দে মেতে উঠেছিল, তা অত্যন্ত লজ্জাকর বিষয়। বর্তমানে তিনিসহ যে সকল ধর্ম ব্যবসায়ী প্রশাসনের হাতে আটক আছেন, প্রত্যেকেই ইসলামদ্রোহী ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত।

বিভিন্ন কওমী মাদ্রাসার ছাত্রদের বলৎকারের চিত্র যেভাবে প্রকাশ পাচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয় ও জঘন্যতম অপরাধ’ উল্লেখ করে বক্তব্যে বলা হয়, অতীত ইতিহাস এবং কোরআন ও হাদীদের মাধ্যমে প্রায় সকল মুসলিম অবগত যে, বলাৎকারের দরুণ কওম লুতকে মহান আল্লাহ ধ্বংস করেছেন, যার নিদর্শন এখনো বিরাজমান, যাকে আমরা ডেড সি হিসেবে জানি।

মুফতি ড. এ কে আব্দুল মমিন সিরাজী বলেন, কেউ কেউ এ অপরাধীদের আটকের নিন্দা জানিয়ে বলেছেন তারা ধর্মীয় নেতা কিন্তু মূলত: তারা ধর্মের লেবাসধারী। তারা কুপমন্ডকতার মাধ্যমে সাধারণ মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মকে কলংকিত করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। ইসলাম ও রাষ্ট্রীয় আইনে এ সমস্ত ধোঁকাবাজ, প্রতারক ও মিথ্যুকদের বিচার হওয়া প্রয়োজন।

প্রশাসন তাদের অন্যায়, মিথ্যা ও প্রতারণার বিরুদ্ধে বিচারের মুখোমুখি করতে যেভাবে অপরাধীদের গ্রেপ্তার করার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছে, সেই অভিযানােক আমরা সাধুবাদ জানাই উল্লেখ করে মুফতি এহসানুল হক বলেন, ইসলামে গর্হিত কর্মকাণ্ডের প্রশ্রয়দাতা হেফাজতের কথিত আলেম নামের ধর্ম ব্যবসায়ীদের পরিত্যাগ করতে দেশবাসীর প্রতি আহবান জানাই।

ড. কফিল উদ্দীন সরকার সালেহী, মাওলানা মহিউদ্দিন ফারুকীসহ মুফতি ও আলেমবৃন্দ এদময় উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930