বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ভারতে একদিনে মৃত্যু ২৮১২

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের প্রতিনিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সোমবার (২৬ এপ্রিল) দেশটিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন। সক্রিয় রোগীও বাড়তে বাড়তে ২৮ লক্ষ ছাড়িয়েছে।

কলকাতার আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার গোটা অতিমারি পর্বের সর্বোচ্চ। যত লোকের করোনা পরীক্ষা হয়েছে তাদের প্রতি চার জনের মধ্যে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

সাড়ে ৩ লক্ষ নতুন আক্রান্তের জেরে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৭৩ লক্ষ ১৩ হাজার ১৬৩ জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশের মোট মৃত্যুও ১ লক্ষ ৯৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ২৫.১৭ শতাংশ। অর্থাৎ যে সংখ্যক মানুষের পরীক্ষা হয়েছে, তাঁদের মধ্যে প্রতি ৪ জনে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

দৈনিক সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ৩০ হাজার ৯০৭ জন। এ নিয়ে দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ২৮ লক্ষ ১৩ হাজার ৬৫৮ জন। সক্রিয় রোগীর বৃদ্ধির জেরে স্বাস্থ্য পরিষেবাতে ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালে ঘুরে ঘুরেও শয্যা ফাঁকা পাচ্ছেন না রোগীরা। অনেক হাসপাতালেই একই শয্যায় থাকতে হচ্ছে একাধিক রোগীকে। পাশাপাশি অক্সিজেনের অভাবও দেশে প্রকট। এরই মধ্যে দেশে চলছে কোভিড টিকাকরণ। যদিও গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে মাত্র ৯ লক্ষ ৯৪ হাজার ৮০৬ জন। এ নিয়ে দেশে টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ১৯ লক্ষ ১১ হাজার ২২৩ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১