সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

অনার্স প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ২৪ আগস্ট

আকাশবার্তা ডেস্ক :

আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তিতে অনলাইনে আবেদন গ্রহণ।

সোমবার (১২ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ এতে সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৫ অক্টোবর। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনার পর এ সব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ, সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930