শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ভোরের ডাক পত্রিকার চন্দ্রগঞ্জ থানা প্রতিনিধি সাহাদাত হোসেন দিপুকে হাত-পা ভেঙে দিয়ে হত্যার হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহিমের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। সোমবার দুপুরে নিজে বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেন, সাংবাদিক সাহাদাত হোসেন দিপু। তিনি চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি বিষয়ে ভোরের ডাক পত্রিকাসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাতে সাংবাদিক সাহাদাত হোসেন দিপুকে একা পেয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম তাকে অশ্ল¬ীল ভাষায় গালমন্দ, হাত-পা ভেঙ্গে দিয়ে হত্যার হুমকিসহ নানা ধরণের হুমকি ধমকি দেন। ঘটনাটি অন্যান্য সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সাংবাদিক নেতৃবৃন্দ বিষয়টি জেলা পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনকে অবহিত করেন।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং লক্ষ্মীপুর জেলা আ.লীগের সহ-সভাপতি পদে দায়িত্বে রয়েছেন।

এ দিকে ইউপি চেয়ারম্যান মিজানুর রহিমের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে চাঁদাবাজির অভিযোগ ওঠেছে। একই ইউনিয়নের মান্দারী বাজারে পান ব্যবসায়ীদের কাছ থেকে ইজারার টোল আদায় করতে গেলে ইজাদার ও যুবলীগ নেতা শেখ হারুনের কাছে চেয়ারম্যান মিজানুর রহিম শতকরা ৫০ টাকা চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগি শেখ হারুন।

শেখ হারুন অভিযোগ করেন, মান্দারী বাজারের পাইকারী পান হাটায় মাসে প্রায় ৪০ লাখ টাকার পান ক্রয়-বিক্রয় হয়। অভিযোগ রয়েছে, সরকারি অনুমোদন ছাড়াই সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাইকারী পান ব্যবসায়ী মামুনসহ ২০/৩০ জন অবৈধ সেড ও আড়ৎ তৈরী করে চেয়ারম্যান মিজানুর রহিমকে ব্যক্তিগত সুবিধা দিয়ে দিব্ব্যি ব্যবসা করে যাচ্ছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১