সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বাড়লো লকডাউনের মেয়াদ, ঈদে বন্ধ দূরপাল্লার বাহন

আকাশবার্তা ডেস্ক :

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। এসময় জেলার মধ্যে গণপরিবহন চললেও দূরপাল্লার পরিবহন, ট্রেন ও লঞ্চ আগের মতই বন্ধ থাকবে।

সোমবার (৩ মে) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় লকডাউনের মেয়াদ বাড়ার এই খবর সাংবাদিকদের জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যদি মাস্ক না পরে তাহলে কঠোর অ্যাকশনে যাচ্ছি। আজ থেকে পুলিশ ও ‍সিটি কর্পোরেশন এবং প্রশাসন দেশের প্রত্যেকটি মার্কেটগুলোতে সুপারভাইস করবে। যদি কোন মার্কেটে বেশি লোক হয় তা কন্টোল করা যাবে না তবে মাস্ক ছাড়া যদি বেশি লোকজন ঘোরাফেরা করে তাহলে প্রয়োজনে সেসব মার্কেট বন্ধ করে দেব।দোকান মালিক সমিতি এ বিষয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, আজ সিদ্ধান্ত হয়েছে লকডাউন যেটা আছে, ঈদ তো ১৪ তারিখ, ১৬ মে পর্যন্ত এভাবে কনটিনিউ করবে আর গণপরিবহন ইউথইন দা ডিস্ট্রিক চলাচফেরা করতে পারবে, ৬ মে থেকে চলবে। এক জেলার বাস আরেক জেলায় চলবে না। লঞ্চ ও ট্রেন বন্ধ থাকবে।

ঈদে মানুষ বাড়ি ফেরায় ভোগান্তি বাড়বে কিনা প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদে সরকারি ছুটি তো তিনদিন, এর মধ্যে দুইদিন পড়ছে শুক্র ও শনিবার। তিনদিনের বাইরে কোন ছুটি দেওয়া হবে না।

করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। এই বিধিনিষেধের মধ্যে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন আগের মতই বন্ধ আছে। তবে উৎপাদনমুখী শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে কাজ চালাতে পারবে।

শুরুতে লকডাউনে শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ‘জীবন-জীবিকার কথা বিবেচনা করে’ গত ২৫ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়।

লকডাউনের মধ্যে ব্যাংকে লেনদেন করা যাচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সতর্কতার অংশ হিসেবে সীমিত জনবল দিয়ে বিভিন্ন শাখা চালু রেখেছে ব্যাংকগুলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031