সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ সহ ৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :

নারদা মামলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী, কলকাতার সাবেক মেয়র ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

সোমবার (১৭ মে) সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে অ্যারেস্ট মেমোয় সই করানো হয় এই চারজনকে।

ফিরহাদ ছাড়া অন্য তিনজন হলেন-সাবেক মন্ত্রী, নবনির্বাচিত বিধায়ক ও তৃণমূলের প্রবীণ নেতা সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী ও নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই চার জনকে তাদের বাড়ি থেকে তুলে নিজাম প্যালেসে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়। আজ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেবে সিবিআই। আজকেই তাদের আদালতে হাজির করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930