সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

হামলা চলবে : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ৩০ মিনিটের এক বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সম্পর্কে এমন মন্তব্য করেছেন তিনি।

উগ্রবাদী ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেন, গাজার শাসকগোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চলবে। দেশে শান্তি ফিরে না আসা পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। প্রায় ১০ দিন ধরে চলমান এই সংঘাত যে আরও বাড়বে না তার নিশ্চয়তা এখনই দেয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি।

ইসরায়েল বলছে, গাজার সঙ্গে সংঘাতের অবসানে কোনও সময়সীমা নির্ধারণ করেনি তারা। নতুন করে হামাসের রকেট হামলা ঠেকাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের ১০ দিনের বিমান হামলায় এখন পর্যন্ত ২১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় গাজার সড়ক-মহাসড়ক, সরকারি-বেসরকারি ভবন ও অন্যান্য অবকাঠামো ধ্বংস এবং গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সঙ্কট দেখা দিয়েছে।

তবে হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে।
হামাসের টানা রকেট বর্ষণে ইসরায়েলজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেক ইসরায়েলি হামাসের রকেট থেকে বাঁচতে আশ্রয় শিবিরে পালিয়েছেন। আঞ্চলিক এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিদেশি কূটনীতিকরা ইসরায়েল-ফিলিস্তিন অস্ত্রবিরতির উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়েছে।

ইসরায়েলে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বক্তৃতার সময় প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে লড়াই থামানোর বিষয়ে নির্দিষ্ট করে সময়সীমা উল্লেখ করেননি।

তিনি বলেন, হামাসের সঙ্গে ভবিষ্যৎ সংঘাত রোধে ইসরায়েল বর্তমানে বলপ্রয়োগ করে প্রতিরোধে নিয়োজিত আছে। গাজায় এক সপ্তাহের বেশি সময়ের গোলাবর্ষণে হামাস কয়েক বছরের জন্য পিছিয়ে গেছে বলেও মন্তব্য করেছেন নেতানিয়াহু।

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইসরায়েলের এই প্রধানমন্ত্রী বলেন, আমরা স্টপওয়াচ নিয়ে দাঁড়িয়ে নেই। আমরা গাজায় এই অভিযানে লক্ষ্য অর্জন করতে চাই। আগের অভিযানগুলো দীর্ঘসময় ধরে চলেছিল। সুতরাং একটি সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, গত ৯ মে থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে গাজায় জনবহুল গাজা উপত্যকায় প্রায় সাড়ে ৪০০ বাড়িঘর ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ছয়টি হাসপাতাল, ৯টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে। এছাড়া বাস্ত্যুচুত হয়েছেন ৫২ হাজারের বেশি মানুষ।

এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলি সামরিক বাহিনী অর্ধ-শতাধিক বিমান থেকে গাজায় একযোগে মাত্র ২৫ মিনিটে অন্তত ১২২টি বোমা ফেলেছে। এতে গাজা উপত্যকায় অনেক আবাসিক ভবন একেবারে মাটিতে মিশে গেছে। তবে ইসরায়েলে বলেছে, এই হামলায় গাজার শাসকগোষ্ঠী হামাসের স্থাপনা ও সুরঙ্গে আঘাত হানা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রায় ৫০টি রকেট ছোড়া হয়েছে। রাজধানী তেলআবিবের দক্ষিণের উপকূলীয় শহর আশদোদের কাছে প্রতিনিয়ত সাইরেন বেজে চলেছে। এই শহরটি সংঘাতের কেন্দ্রস্থল গাজা সীমান্তের কাছে অবস্থিত। হামাসের রকেট হামলায় ইসরায়েলি কোনো হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930