সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ইটভাটার চিমনি ধসে দুই ভাইসহ নিহত ৩

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটার উঁচু চিমনি ধসে পড়ে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৭ শ্রমিক আহত হন। রোববার বিকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মদিনা ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলাল হোসেন (৩২), তার ভাই ফারুক হোসেন (২০) ও রাকিব হোসেন (২৮)। তারা জেলার কমলনগর উপজেলার বাসিন্দা।

এদিকে লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় ভাটার অন্য শ্রমিকরা বাধা দেন। এ সময় তারা বিক্ষোভ করে ভাটা মালিক আমির হোসেন ডিপজলের বিচার দাবি করেন। তবে ঘটনার পরপরই ডিপজল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ইটভাটার উঁচু চিমনির দেয়াল ধসে পড়ে। এ সময় কর্মরত বেলাল ও ফারুকসহ ১০ জন শ্রমিক ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন। এতে বেলাল ও ফারুক ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক ও ইউএনওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি অবগত রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031