সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গণমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক চায় না সরকার : সেতুমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

গণমাধ্যমের সঙ্গে সরকার বৈরী সম্পর্ক চায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে সরকারের বৈরিতা হোক, বৈরী সম্পর্ক হোক এটা আমি চাই না। কোনো সংঘর্ষ চাই না, একটা সুসম্পর্ক থাকুক। এটা সরকারের জন্য ভালো, গণমাধ্যমের জন্য সুখকর।’

সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় নিয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলাম এবং সংবাদপত্রশিল্প নিয়ে, কিছু বিষয় নিয়ে, অধিকার নিয়ে, দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে কিছু বিষয় আছে। এগুলো আমাকে রোলিং পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তারা অবহিত করেছেন।’

ওই সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এখানে তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। তথ্য মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। বিশেষ করে কিছু কিছু বিষয় আছে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা। সমস্যাগুলো তারা বলেছেন। আমি সমাধানের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। দাবি-দাওয়াগুলো নেত্রীকে জানাব।’

মামলা প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয় তারা বলেছেন। আলাপ করতে হবে।’

সাংবাদিক নেতাদের দাবি-দাওয়া সমাধানযোগ্য মনে করছেন কি না জানতে চাওয়া হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এই নেতাকে। তিনি বলেন, ‘দেখুন আমি তো এভাবে মন্তব্য করতে পারি না। এখানে সরকারের ব্যাপার আছে। মামলাটা আদালতে গেছে।

‘আইনমন্ত্রীর সঙ্গে আলাপ করতে হবে। সার্বিক বিবেচনা করার পর সবার সঙ্গে আলাপ করার পর বলতে পারব।’

সচিবালয়ে সাংবাদিকদের কাজ করা যাতে কঠিন না হয়, সে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন ওবায়দুল কাদের।

বৈঠকের বিষয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা বলেন, ‘রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে তিনি (ওবায়দুল কাদের) বলেছেন যে, ওই দিন ম্যানেজমেন্টের সমস্যা ছিল। হ্যান্ডেলিংয়ের সমস্যা ছিল। ঘটনাটা এত বড় হওয়া উচিত হয় নাই। বিষয়টি তিনি অনুভব করেন এবং এ বিষয়ে তারা সজাগ। আপনি সামনে যে বিষয়গুলো রয়েছে তদন্ত ইত্যাদি, সেখানে যেন তার সঙ্গে কোনো অবিচার না হয় সে বিষয়টি তারা দেখবেন বলে বলেছেন।’

এ ছাড়াও সাংবাদিকতার নানা বিষয় নিয়ে তারা মন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন বলে জানান তিনি।

নিয়মিত বেতন না হওয়া, গণমাধ্যমকর্মী আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। কারণ সাংবাদিক নেতারা মনে করেন এই আইনটি বাস্তবায়ন হলে সাংবাদিকদের আর্থিক ও পেশাগত সুরক্ষা নিশ্চিত হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান বলেন, ‘রোজিনা ইসলাম যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘবদ্ধ আক্রমণের শিকার না হন, তার একটি প্রতিকার আমরা চেয়েছি। আমরা বলেছি, গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এ ছাড়া অনলাইনে আর্ন ডকুমেন্টেড সোর্স থেকে আনসার করে পোস্ট করে এক ধরনের অপপ্রচার চালানো হয়েছে, যেটি বাংলাদেশের বিদ্যমান ডিজিটাল সিকিউরিটি আইন পরিপন্থি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০