শনিবার ২৭শে জুন, ২০২৬ ইং ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

একনেক সভায় লক্ষ্মীপুরের মেঘনার তীররক্ষা বাঁধ প্রকল্প পাশ

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার ভাঙ্গন কবলিত এলাকায় নদী বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন হয়েছে। মঙ্গলবার (১ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ প্রকল্প অনুমোদন দেয়া হয়।

পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলাধীন বড়খেরী ও লুধুয়াবাজার এবং কাদের পণ্ডিতের হাট এলাকা ভাঙ্গন হতে রক্ষাকল্পে মেঘনা নদীর তীর সংরক্ষণ’ নামের প্রকল্পটির দৈর্ঘ্য হবে ৩১ কিলোমিটার। যা শেষ করতে প্রয়োজন হবে ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা।

সভায় উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব।

অন্যদিকে স্থানীয়ভাবে জানা যায়, ২০১৪ সালের ৫ আগষ্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মেঘনার ভাঙন রক্ষাকল্পে রামগতি ও কমলনগরের জন্য ১৩’শ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করেছিল একনেক। কিন্ত পরে ওই প্রকল্পের অধীন নদী তীর সংরক্ষণ (১ম পর্যায়)’ শীর্ষক ১শ ৯৮ কোটি ২ লক্ষ টাকার একটি প্রকল্প বাস্তবায়নের পর সে প্রকল্পটি শেষ করা হয়।

ওই প্রকল্পের অধীন রামগতির লঞ্চঘাটে ১ কিমি, আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট থেকে হাসপাতাল হয়ে পূর্ব আলেকজান্ডার মন্তাজ পাটোয়ারীর বাড়ির সামনে ভেঙে যাওয়া স্কুল পর্যন্ত সাড়ে ৩ কিমি কিলোমিটার এবং কমলনগরের মাতব্বরনগর এলাকায় ১ কিমি বেঁড়িবাঁধ নির্মাণ হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০