সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বিমান বাহিনী প্রধান হলেন শেখ আব্দুল হান্নান

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি বর্তমান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার (১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ আব্দুল হান্নানকে আগামী তিন বছরের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী ১২ জুন এয়ার ভাইস মার্শাল পদে পদোন্নতি প্রদান করে ওই দিন থেকে তিন বছরের জন্য এ পদোন্নতি কার্যকর হবে।

এর আগে ২০১৮ সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। ওই বছরের ১২ জুন থেকে তার নিয়োগ কার্যকর হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930