শনিবার ২৭শে জুন, ২০২৬ ইং ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

লক্ষ্মীপুর থানার ওসি জসীম উদ্দীন বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :

জেলাপর্যায়ে পরপর দু’বার শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন, লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দীন। রোববার (০৬ জুন) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, বিপিএম (বার) পিপিএম (বার) তাঁর কার্যালয়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জসীম উদ্দীনের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন। এসময় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া’কেও ক্রেষ্ট ও শ্রেষ্ঠত্ব সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম (সেবা)। এসময় পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর মডেল থানা এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন, মাদক উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, মানবিক কাজে পুলিশিং কার্যক্রম জোরদার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দক্ষতা, থানায় রুজুকৃত চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তিতে পেশাদারিত্বের অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভালকাজের স্বীকৃতি স্বরূপ মে/২০২১ মাসে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন ও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে লক্ষ্মীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়াকে নির্বাচিত করা হয়।

লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন- মূলত ভালোকাজের মাধ্যমে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য। শ্রেষ্ঠত্ব অর্জন করা এটি ভালোকাজের স্বীকৃতি স্বরুপ। এর মাধ্যমে দায়িত্ব আরো বেড়ে গেল। ভবিষ্যতেও যাতে এ ধারা অব্যাহত থাকে, তার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০