সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক :

পূর্বনির্ধারিত সফরে রাস্তায় বেরিয়ে থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাখোঁ। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে এ দৃশ্য। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের

জানা যায়, মঙ্গলবার দক্ষিণপূর্বাঞ্চলীয় ফ্রান্সের ড্রোম অঞ্চলে সরকারি সফরকালে জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ব্যারিকেডের কাছে যান ফরাসি প্রেসিডেন্ট। এসময় ব্যারিকেডের উল্টো দিক থেকে এক যুবক হাত বাড়িয়ে আচমকা প্রেসিডেন্টের গালে থাপ্পড় মেরে বসেন।

সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সদস্যরা ম্যাখোঁ দ্রুত সেখান থেকে সরিয়ে নেন এবং থাপ্পড় মারা যুবককে আটক করেন।

প্রেসিডেন্টকে থাপ্পড় মারার সময় ঘটনাস্থলে ‘ম্যাক্রোঁবাদ নিপাত যাক’ স্লোগান দেওয়া হচ্ছিল।

তবে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফরাসি রাজনীতিবিদরা।

ঘটনার পরপরই ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসেক্স ফ্রান্সের জাতীয় সংসদে বলেছেন, গণতন্ত্রে বিতর্ক এবং বৈধ মতপার্থক্য থাকতে পারে। তবে এর অর্থ কোনোভাবেই সহিংসতা, মৌখিক ও শারীরিক আক্রমণ হওয়া উচিত নয়।

২০১৬ সালে ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালীন একবার ডিম হামলার শিকার হয়েছিলেন এমানুয়েল ম্যাখোঁ। সেই সময় শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে দেশটির কট্টর-বামপন্থী ট্রেড ইউনিয়নের সদস্যদের ডাকা ধর্মঘট থেকে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031