শনিবার ২৭শে জুন, ২০২৬ ইং ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

প্রশাসনে মোট ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য

আকাশবার্তা ডেস্ক :

বর্তমান সরকারের প্রশাসনে মোট তিন লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য রয়েছে। মঙ্গলবার (১৫ জুন) প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২০’ বই থেকে এ তথ্য জানা গেছে।

২০২০ সালের জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পরিসংখ্যান নিয়ে আলোচিত ওই বইয়ে পাওয়া তথ্য মতে, বর্তমান সরকারের প্রশাসনে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট অনুমোদিত পদের সংখ্যা ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮টি। এরমধ্যে ১৫ লাখ ৪ হাজার ৯১৩টি পদে লোকবল থাকলেও বর্তমানে প্রশাসনে মোট তিন লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য রয়েছে।

প্রশাসনে বর্তমানে মোট কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন ১৫ লাখ চার হাজার ৯১৩ জন। এরমধ্যে পুরুষ ১০ লাখ ৯০ হাজার ৫০১ জন এবং নারী রয়েছেন চার লাখ ১৪ হাজার ৪১২ জন। নারীদের এই হার মোট জনবলের ২৭ শতাংশ।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে প্রথম শ্রেণির পদে পুরুষ এক লাখ ৪৬ হাজার ৯৫০ জন এবং নারীর সংখ্যা ৩৭ হাজার ২৭৯। দ্বিতীয় শ্রেণির পদে পুরুষ এক লাখ ২২ হাজার ২৩০ এবং নারী ৪৮ হাজার ৫৩৬ জন। তৃতীয় শ্রেণির পদে পুরুষ ছয় লাখ ১২ হাজার ১৮৪ এবং নারী দুই লাখ ৮৩ হাজার ১৩৩ জন। চতুর্থ শ্রেণির পদে নারী ৪৫ হাজার ৪৬৪ এবং পুরুষ দুই লাখ ৯ হাজার ১৩৭ জন কর্মরত রয়েছেন।

২০২০ সালের হিসাব অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার অধীনে ৫৯২টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের মোট জনবল ৪৭ হাজার ৩২৩ জন। এছাড়া পাঁচ জেলা প্রশাসক কার্যালয়ে ১০টি প্রকল্প চলমান, সেখানে মোট জনবল ৯০০ জন।

এতে বলা হয়, শূন্যপদের মধ্যে ৪৬ হাজার ৬০৩টি প্রথম শ্রেণির, ৩৯ হাজার ২৮টি দ্বিতীয় শ্রেণির, এক লাখ ৯৫ হাজার ৯০২টি তৃতীয় শ্রেণির এবং ৯৯ হাজার ৪২২টি চতুর্থ শ্রেণির পদ রয়েছে। মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে ১৭ হাজার ৭৩৯টি পদের মধ্যে শূন্য পাঁচ হাজার ৬৮টি, সংস্থা ও অধিদফতর পর্যায়ে ১৪ লাখ ৯ হাজার ৬২৬টি পদের মধ্যে শূন্য দুই লাখ ৩৩ হাজার ৩৩৬টি।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) অফিসে ১৪ হাজার ৮৫১টি পদ খালি রয়েছে, এখানে মোট পদের সংখ্যা ৪৭ হাজার ৩৩টি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০