সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বকেয়া বেতন-ভাতার দাবিতে রামগতিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতিতে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। সোমবার দুপুরে ছাটাইকৃত শ্রমিকরা রামগতি উপজেলার চররমিজে অবস্থিত মেজর (অবঃ) আব্দুল মন্নানের মালিকানাধীন সানম্যান গ্রুপের সুয়েটার ফ্যাক্টরির সামনে এ কর্মসূচি পালন করেন।

এ সময় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে রামগতি থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের দাবি, চলতি বছরের মার্চ মাসের ১৫ তারিখ রাতে কোনো ধরণের পূর্বাভাস ছাড়াই রামগতি সুয়েটার ফ্যাক্টরি বন্ধ করে দেন মালিকপক্ষ। এরপর থেকেই ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ রয়েছে। অথচ রমজানের পূর্বে ওই ফ্যাক্টরিতে কর্মরত অন্তত সাড়ে তিনশ’ ছাটাইকৃত শ্রমিকের বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিয়েও কথা রাখেননি কর্তৃপক্ষ।

তারা জানান, চরম দূরাবস্থার মধ্যে রমজান মাস অতিবাহিত করলেও কেউ খোঁজখবর রাখেননি তাদের।

এদিকে রামগতি থানা পুলিশের পক্ষ থেকে এসআই মো. ফরিদ উদ্দিন জানান, সম্প্রতি মালিকপক্ষের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। তিনি আরো জানান, ঈদের আগে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ফ্যাক্টরির মালিক মেজর (অবঃ) আব্দুল মান্নান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930