সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এবার লকডাউনে কঠোর হবে পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

দেশে করোনা ভাইরাসের অবনতি হওয়ায় আজ সোমবার থেকে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এই সময়ে লকডাউন কিছুটা শিথিলতা থাকলেও আগামী বৃহস্পতিবার থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। দেশে করোনায় মৃত্যু শতাধিক ছাড়িয়েছে বেশ কয়েকবার। চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড ছিলো। কিন্তু সেই রেকর্ড ভেঙে গতকাল রোববার মৃত্যুর নতুন রেকর্ড দেখলো বাংলাদেশ। এই সময়ে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সরকার ঘোষিত লকডাউনকে সফল করতে প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ। চলতি বছরের বিভিন্ন সময় ঘোষিত কয়েক দফা বিধিনিষেধের মতো এবার শিথিলতা দেখাবে না পুলিশ। এতদিন বিধিনিষেধের মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ে মুভমেন্ট পাস নিয়ে কড়াকড়ি ছাড়া তেমন কোনো কঠোর পদক্ষেপ নেয়নি পুলিশ। তবে এবারের লকডাউনে পুলিশ হার্ডলাইনে থাকবে বলে জানা গেছে।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর বিভিন্ন সময়ে আরোপ করা বিধিনিষেধের সময় হার্ডলাইনে না গিয়ে জনগণকে সচেতন করার কাজ করেছে পুলিশ। বিধিনিষেধের সময় গণপরিবহন ও শপিংমল চালু রাখা এবং ঈদযাত্রা থাকায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ে হার্ডলাইনে যেতে পারেনি পুলিশ। তবে মুভমেন্ট পাস ও চেকপোস্টের মাধ্যমে বিধিনিষেধকে কার্যকর করার প্রচেষ্টা ছিলো পুলিশের।

কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। করোনার ভারতীয় ডেল্টা ধরন সারা দেশে ছড়াচ্ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, তাই এবারের লকডাউনে আর কোনো ছাড় দেয়া হবে না। দেশব্যাপী পুলিশের প্রতিটি ইউনিটকে ইতোমধ্যে নির্দেশনাও দেয়া হয়েছে প্রস্তুত থাকার জন্য। লকডাউনের প্রজ্ঞাপন হাতে পাওয়ার পরপরই মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম দৃশ্যমান হবো। পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, লকডাউনের প্রজ্ঞাপন এখনো জারি না হওয়ায় ঠিক কীভাবে পুলিশ মাঠে থাকবে তা এখনো সুনির্দিষ্টভাবে জানানো হচ্ছে না। প্রজ্ঞাপন জারি হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে আসন্ন লকডাউনে পুলিশ কীভাবে মাঠ পর্যায়ে কাজ করবে এ বিষয়ে বাহিনীটির উচ্চ পর্যায়ে বেশ কিছু আলোচনা ও কর্মপন্থা ঠিক হয়েছে। আগের বিধিনিষেধের মতো দেশব্যাপী বিভিন্ন চেকপোস্ট বসাবে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া যেনো কেউ রাস্তায় বের হতে না পারে তা চেকপোস্টের মাধ্যমে নিশ্চিত করবে পুলিশ। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে ছাড় না দিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। যেকোনো পরিস্থিতি সামাল দেয়ার জন্য রাস্তায় চেকপোস্ট ছাড়াও সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে। এছাড়া জরুরি কাজে বের হলেও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বের হতে হবে, নাহলে পুলিশি ব্যবস্থার সম্মুখীন হতে হবে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এবারের লকডাউন হবে সর্বাত্মক। কাউকেই বিন্দুমাত্র সুযোগ দেয়া হবে না নিয়ম ভঙ্গের। লকডাউন বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতে আমাদের কাছে ইতোমধ্যে মৌখিক নির্দেশনা এসেছে। প্রজ্ঞাপন জারি হওয়ার পর অফিসিয়াল নির্দেশ চলে আসবে আমাদের কাছে। এরপর থেকেই মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হবে। আজ সোমবার শুরু হওয়া লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। যারা জরুরি প্রয়োজনে বের হবেন তাদের অবশ্যই মুভমেন্ট পাস নিতে হবে। সড়কে চেকপোস্ট দিয়ে মুভমেন্ট পাস তল্লাশি করবে পুলিশ। থাকতে পারে সেনাবাহিনী : এদিকে গতকাল রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, সামনে যে লকডাউন, সেখানে পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে। যাতে লকডাউন কার্যকরভাবে পালিত হয় এবং ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধ হয়, মৃত্যুর সংখ্যা যাতে অনেক কমিয়ে আনতে পারি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031