বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শাবানাকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক :

১৯ জুন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। এ সময় তার সঙ্গে ছিলেন খ্যাতনামা পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা আলমগীর, ওয়াহিদ সাদিক ও অভিনেত্রী মৌসুমী। আর এমনটাই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।গুলজার নিজের ফেসবুকে লিখেছেন, ‘আজ আমার জীবনের একটি স্মরণীয় দিন। আমার পরম শ্রদ্ধেয় জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার মুহূর্তটির কথা আমি কোন দিন ভুলতে পারবো না। শাবানা আপা, আলমগীর ভাই, ওয়াহিদ সাদিক ভাই, মৌসুমী এবং আমি গিয়েছিলাম আমাদের বড় বোনের সাথে দেখা করতে। শাবানা আপাকে দেখার সাথে সাথেই তিনি দু’হাত বাড়িয়ে দিয়ে তাঁকে বুকে টেনে নিলেন। শাবানা আপাও আবেগে আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন। এ সময় মৌসুমী কাছেই দাঁড়িয়ে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ডেকে বললেন, তুমিও আসো। মৌসুমী কাছে গেলে তাকেও বুকে জড়িয়ে ধরেন নেত্রী। তারপর আমি ধারণ করলাম তাঁদের বিরল মুহূর্তের এই ছবিটি।’

বছরের হিসেবে ১৭ বছর। ভক্তদের কাছ থেকে ঠিক এতটা সময় ধরেই দূরে রয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। ২০০০ সালের পর চলচ্চিত্র অঙ্গন ছেড়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি ছিলেন এই জগতের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন।

চলচ্চিত্রকার আজিজুর রহমানের হাত ধরে সিনেমায় অভিষেক হয় শাবানার। ১৯৬৭ সালে এহতেশামের ‘চকোরী’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এ নায়িকা। ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ২৫টি ছবির প্রযোজনাও করেছেন। অভিনয়ের জন্য ১১ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘ঘরে ঘরে যুদ্ধ’।

এদিকে গত ২৩ মে রাতে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন এ নায়িকা। এরপর ২৫ মে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক প্রযোজক সমিতির তরফ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি সে অনুষ্ঠানে পরে আর যোগ দেন নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০