সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কোপা আমেরিকা : ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে এগিয়ে কারা

স্পোর্টস ডেস্ক :

কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারালো আর্জেন্টিনা। এর আগে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল।

এ নিয়ে দুই দলের দশমবারের মতো দেখা হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনালে। ২বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ও ৫বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে কোপা আমেরিকায় লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনা। এর আগে নয়বারের দেখায় ফাইনালে দুইবার আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল।

এছাড়া এখন পর্যন্ত কোপায় ১৪বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, বিপরীতে ব্রাজিল জিতেছে ৯ বার। কোপা আমেরিকার ফাইনালে দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। সেবার ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। এর আগের আসরে ২০০৪ সালে টাই-ব্রেকারে জিতে ব্রাজিল।

আন্তর্জাতিক ফুটবলে দুই দলের মোট দেখা ১০৭ ম্যাচে। যেখানে ব্রাজিলের জয় ৪৮ ম্যাচে আর ৩৪টি ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। ড্র হয় ২৫টি ম্যাচ। সবশেষ ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে যদিও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দেয় ব্রাজিল।

দেখে নেয়া যাক কোপা আমেরিকার ফাইনালে দুই দলের দেখায় কারা এগিয়ে-

সাল     চ্যাম্পিয়ন    রানার্স-আপ    গোল

১৯২৫ আর্জেন্টিনা      ব্রাজিল

১৯৩৭ আর্জেন্টিনা      ব্রাজিল           ২-০

১৯৪৫ আর্জেন্টিনা    ব্রাজিল

১৯৪৬ আর্জেন্টিনা    ব্রাজিল

১৯৫৭ আর্জেন্টিনা     ব্রাজিল

১৯৫৯ আর্জেন্টিনা     ব্রাজিল

১৯৯১ আর্জেন্টিনা      ব্রাজিল

২০০৪ ব্রাজিল          আর্জেন্টিনা      ২-২ (৪-২)

২০০৭ ব্রাজিল         আর্জেন্টিনা         ৩-০

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০