রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

যে কারণে ঘটেছিল রূপগঞ্জে অগ্নিকাণ্ড

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুসের কারখানা) দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্লোরে। রাসায়নিক কেমিক্যাল, আঠা এবং ভোজ্যতেল থাকার কারণেই মূলত আগুনের লেলিহান ভয়ঙ্কররূপ ধারণ করে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।

শুক্রবার (৯ জুলাই) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘কারখানাটিতে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করা হতো। এ কারণে কেমিক‌্যাল রাখতে হতো। কোনোভাবে সেখানে আগুন ধরে যায়। ভেতরে দীর্ঘক্ষণ আগুন জ্বলতে থাকে।’

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের করা হবে। ঘটনার পারিপার্শ্বিক সবকিছু বিবেচনা করে মামলা করব। আগুনের ঘটনায় ৫২ জন মারা গেছে।’

এর আগে কারখানার ভেতর তল্লাশি শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও জানান, দাহ্য পদার্থের কারণেই সেখানে আগুন ভয়ংকর রূপ ধারণ করে। পাশাপাশি ধোঁয়ায় ভরে যায়। অক্সিজেনের সংকটও দেখা দেয়। এ কারণে চতুর্থ তলায় বেশিরভাগ শ্রমিকের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ৬ তলা ওই কারখানাটিতে হঠাৎ আগুন লাগে। এসময় ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। ইমার্জেন্সি একজিট বন্ধ থাকায় তারা ভেতরে আটকে পড়েন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০